বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:০৭
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

বরিশালে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট: বরিশালের উজিরপুর উপজেলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি অসীম শীলকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮। তিনি এই মামলাটির ২ নম্বর আসামি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার অসীম শীল ওই উপজেলার মাদ্রা গ্রামের মৃত সুরেন শীলের ছেলে।

র‌্যাব জানিয়েছে- ১৯ এপ্রিল স্থানীয় কারফা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে বিয়ে প্রলোভন দেখিয়ে বাসা থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে অসীম শীল। এই ঘটনায় স্কুলছাত্রীর মা বুধবার উজিরপুর থানায় অসীম শীলসহ তিনজনকে অভিযুক্ত করে একটি ধর্ষণ মামলা করেন।

বরিশাল র‌্যাবের ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম জানান- উজিরপুর উপজেলার মাদ্রা গ্রামের নিজ বাসা থেকে অসীম শীলকে গ্রেপ্তার করা হয়। এখন এই মামলার বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’