শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং, সকাল ৭:৫৯
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

সুদানের ১০ মন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক  মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেলফ আইসোলেশনে গেছেন দক্ষিণ সুদানের ১০ জন মন্ত্রী।

সুদানের তথ্যমন্ত্রী মিকাইল মাকুয়েই এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত তারা সবাই সুস্থ আছেন বলেও জানান তিনি।

আক্রান্ত মন্ত্রীরা সবাই করোনা প্রতিরোধে টাস্কফোর্সের সদস্য ছিলেন। একমাত্র স্বাস্থ্যমন্ত্রী ছাড়া টাস্কফোর্সের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরও করোনায় আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন ওঠে। তবে তথ্যমন্ত্রী সেটি নাকচ করে দেন।

কয়েকদিন আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাসার এবং তার স্ত্রী প্রতিরক্ষামন্ত্রী অ্যাঞ্জেলিনা টিনিও করোনায় আক্রান্ত হন। টাস্কফোর্সের আক্রান্ত এক সদস্যের সংস্পর্শে এসে তারা কোভিড-১৯ পজিটিভ হন।

এদিকে মন্ত্রীদের কয়েকডজন দেহরক্ষী ও কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।