বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:২৯
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

শেবাচিম হাসপাতালে র‌্যাবের অভিযান ১৭ প্রতারক আটক!

ডেক্সরিপোর্ট: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) দালালদের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়ে ১৭ জন দালালকে আটক করেছে র‌্যাব-৮। তাদের প্রত্যেককে ৭দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে র‌্যাব-৮’র একটি দল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোগীর দালালী সহ প্রতারণার অভিযোগে ১৭ জনকে আটক করে। এরপর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

র‌্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল ক্যাম্পাসে বেশ কিছুদিন ধরে গোয়েন্দা নজরদারি করে আসছিলো র‌্যাব-৮। নিশ্চিত হবার পর আজ ঝটিকা অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা আহমেদ জানান, আটককৃতরা হাসপাতালের রোগী অন্যত্র বাগিয়ে নেওয়া সহ তাদের সাথে প্রতারণার কথা স্বীকার করেছে। এ কারণে তাদের ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে মেডিকেলের পরিচালক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দালাল চক্রের কারণে রোগীরা প্রতারিত হয়ে আসছিল। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে লিখিত জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজ র‌্যাব অভিযান চালায় এবং আটক ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেয়।’