শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, সকাল ১০:৪৫
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

কাবা এবং মসজিদে নববিতে ঈদের নামাজ, সাধারণ মুসল্লিরা অংশ নিতে পারবেন না

অনলাইন ডেস্ক  সৌদি আরবের মক্কা এবং মদিনার পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজ হলেও সাধারণ জনগণ অংশ নিতে পারবে না। শনিবার সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পুরোপুরি প্রতিরোধ এবং পূর্ব সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে মক্কার কাবা এবং মদিনার মসজিদে নববিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ইসলাম ধর্মের পবিত্র এ দুই মসজিদে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ থাকবে না।

দুই মসজিদের প্রেসিডেন্ট শেখ ডা. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বলছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজের অনুমতি দিয়েছেন।

আল সুদাইস বলেন, নামাজের মহান রীতিকে সেখানে পুনরায় ফেরানোর জন্য দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ কতটা মরিয়া চেষ্টা করছেন এই সিদ্ধান্ত সেটি তুলে ধরছে।

সৌদি আরবের অন্যান্য মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। তবে মুয়াজ্জিনরা ভোরবেলা থেকে ঈদের নামাজ পর্যন্ত মাইকে ঈদের তাকবির প্রচার করছেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি সরকার পবিত্র এ দুই মসজিদে তারাবিহ এবং তাহাজ্জুদের নামাজ মুসল্লিদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে মসজিদের সংশ্লিষ্ট কমিটির কিছু সদস্যের উপস্থিতিতে সেখানে তারাবিহ এবং তাহাজ্জুদ অনুষ্ঠিত হয়।