শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, সকাল ৭:০২
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

আরিচা ও পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো যাত্রীদের চাপ

ডেক্সরিপোর্ট  আরিচা ও পাটুরিয়া ফেরি ঘাটে আজও রয়েছে যাত্রীদের চাপ। তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশমুখ পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে নির্বিঘ্নে। বর্তমানে ৭টি ফেরী দিয়ে যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনসহ পণ্যবাহী ট্রাক পার করা হচ্ছে।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া ভাবে যানবাহন চালাচ্ছে চালকরা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বাস চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যাতায়াত করছে মোটরসাইকেল, প্রাইভেট কার, অটোরিকশা, সিএনজি ও পিকআপ ভ্যান।

এ বিষয়ে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ফেরি সার্ভিস স্বাভাবিক আছে। তবে, বেপরোয়া গাড়ি চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ- মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, পাটুরিয়া -দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরির মধ্যে ১৫টি প্রস্তুত আছে। বর্তমানে ৭টি দিয়ে যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনসহ পণ্যবাহী ট্রাক পার করা হচ্ছে।