শুক্রবার, ১১ই জুন, ২০২৬ ইং, ভোর ৫:৫৪
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

পাকিস্তানে আজ ঈদ

অনলাইন ডেস্ক  শাওয়াল মাসের চাঁদ দেখা দেয়ায় আজ রোববার ঈদুল ফিতর পালন করছে পাকিস্তান। শনিবার রাতে দেশটির চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্বপ্রাপ্ত রুয়েত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মুফতি মুনিবুর রেহমান রোববার ঈদুল ফিতর পালনের সিদ্ধান্তের কথা জানান।

এর আগে, সিদ্ধান্ত নিতে করাচিতে দীর্ঘ বৈঠক করে কমিটি। এর আগে, দেশটিতে ঈদ কি বার পালিত হবে সেটি নিয়ে দীর্ঘ বিতণ্ডা হয়ে গেছে।

মুফতি রেহমান জানান, কমিটি চাঁদ দেখার একাধিক প্রমাণ পাওয়া সাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্তে উপনীত হতে দীর্ঘ সময় লেগেছে। এই চাঁদ দেখার বিষয়টিকে ‘স্পর্শকাতর’ উল্লেখ করে তিনি বলেন, আমরা দক্ষিণের এলাকাগুলোর দিকে জোর দিয়েছিলাম।

করোনা পরিস্থিতিতে তিনি স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ উদযাপনের আহ্বান জানান। এর আগে, ঈদের দিনক্ষণ নিয়ে দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর সাথে বিবাদে জড়িয়েছিলেন মুফতি রেহমান।

শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী দাবি করেন, তার মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী রোববারই পাকিস্তানে ঈদুল ফিতর। সৌদি আরবের সাথে পাকিস্তানের চাঁদ দেখার হিসেবে বিশেষ তারতম্য হওয়ার কথা নয়। তখন একে নাকচ করে দিয়ে রুয়েত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মুফতি মুনিবুর রেহমান বলেন, চৌধুরী সাহেবের ধর্মীয় বিষয়ে নাক গলানো ঠিক হবে না। তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি করেন ফাওয়াদকে থামাতে।