বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:০০
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

পিরোজপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, পলাতক আসামি গ্রেপ্তার

 ডেক্সরিপোর্ট: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি মাহাবুব মাতুব্বরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ এই তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার কুমিরমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাহাবুবের বাড়ি উপজেলার হলতা গ্রামে। তার বাবার নাম মৌলবী ফকের মাতুব্বর।

মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন জানান, গত ৩ এপ্রিল সকাল ১১টার দিকে উপজেলার হলতা গ্রামের কুমিরমাড়া বাজারে একটি ফার্মেসিতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাহাবুব মাতুব্বর। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা জড়ো হলে মাহাবুব পালিয়ে যান।