বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং, বিকাল ৪:৪২
শিরোনাম :
বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা

করোনায় মঞ্জুর এলাহীর স্ত্রীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফার মঞ্জুর মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২৬ মে) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পরিবার এবং সানবিমস স্কুলের প্রতিনিধিরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মরহুমের পরিবার এবং সানবিমস স্কুল কর্তৃপক্ষ থেকে জানা যায়, গত শনিবার (২৩ মে) সৈয়দ মঞ্জুর এলাহী ও তার স্ত্রী নিলুফার মঞ্জুর করোনা আক্রান্ত হন। সৈয়দ মঞ্জুর এলাহীর শরীরে করোনার সংক্রমণের তেমন কোনো লক্ষণ না থাকায় তিনি বাসায় আছেন। নিলুফার মঞ্জুরের নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়। কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মরহুমের পরিবার এবং সানবিমস স্কুল কর্তৃপক্ষ থেকে জানা গেছে, জানাজা শেষে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হবে। দেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি এখন বাসায় আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত। তার মৃত্যুর খবরে এ স্কুলের সাবেক শিক্ষার্থীদের অনেকেই ফেসবুকে দেশ এবং দেশের বাইরে থেকে শোক প্রকাশ করেছেন।