শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:২৫
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

পিরোজপুরে বেপরোয়া গতির বাস উল্টে, নিহত ১

ডেক্সরিপোর্ট: পিরোজপুরের নাজিরপুরে সেবা গ্রীন লাইন পরিবহনের বেপরোয়া গতির বাস উল্টে আল আমীন শেখ (২৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমীন শেখ পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর গ্রামের হেলাল উদ্দিন শেখের ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গোপালগঞ্জ- ঢাকা সড়ক দিয়ে বেপরোয়া গতিতে ঢাকা থেকে পিরোজপুরে আসছিল সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাস। পৌনে ৩টার দিকে বাসটি নাজিরপুরের চরখোলা নামক স্থানে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মাঠে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বাসের একমাত্র যাত্রী আল আমীন শেখ।

এ সময় পালিয়ে যান বাসচালক ও হেলপার। খবর পেয়ে নাজিরপুর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত আল আমীন শেখকে বাসের নিচ থেকে উদ্ধার করে।

নাজিরপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।