বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং, বিকাল ৩:৪৩
শিরোনাম :
বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা

ডেপুটি স্পিকারের স্ত্রী মারা গেছেন

ডেক্সরিপোর্ট  একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৮ মে গাইবান্ধা-৫ আসনের বিভিন্ন উপজেলায় ঈদ উপহার বিতরণ করতে যান সেখানকার সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগতে থাকা আনোয়ারা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেদিনই ঢাকায় ফেরেন ফজলে রাব্বী। প্রথমে তার স্ত্রীকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৯ মে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে আনোয়ারাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়েছিল এতোদিন।