বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১১
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক  বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকেই ট্রাম্প এমন হুমকি দিয়ে আসছিলেন।

ট্রাম্প বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের অনুরোধ রাখেনি। তাই ডব্লিউএইচওর সঙ্গে আমাদের সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যে অর্থায়ন করা হতো তা ফেরৎ এনে স্বাস্থ্যের উন্নয়নে খরচ করা হবে।

ট্রাম্প অভিযোগ করেন, করোনা ভাইরাসের বিষয়ে চীনের কাছে যেসব তথ্য ছিল তা তারা ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি। চীনা কর্মকর্তারা তাদের দায়বদ্ধতা উপেক্ষা করে ‌‘বিশ্বকে বিভ্রান্ত’ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপ প্রয়োগ করেছিলেন। এ কারণে অগণিত মানুষকে জীবন দিতে হয়েছে এবং বিশ্বজুড়ে গভীর অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে।

ট্রাম্পের সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ডব্লিউএইচও’র এক মুখপাত্র সিএনএনকে বলেছেন, তাদের কাছে কোনো মতামত নেই।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিন্নের ঘোষণার সমালোচনা করেছে দ্যা আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এই সম্পর্ক ছিন্নের পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। এতে বিশ্বজুড়ে করোনা মোকাবিলা আরো কঠিন হয়ে দাঁড়াবে।