বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৬
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

কাল থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু

ডেক্সরিপোর্ট  করোনা মহামারীর কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে সীমিত পরিসরে ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাল থেকে ৮টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে বিভিন্ন রুটে।

শনিবার রেলভব‌নে সংবাদ স‌ম্মেলন করে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানান, ট্রেনের সব টিকিট অনলাইন বিক্রি করা হবে। তবে রেলের ভাড়া বাড়ছে না। ট্রেনের খাবার ব্যবস্থা থাকবে না। ট্রেনের এক দরজা দিয়ে উঠতে হবে এবং নামতে হবে অন্য দরজা দিয়ে।

তিনি বলেন, আগামীকাল রোববার থেকে সোনার বাংলা এক্সপ্রেস, সূবর্ণ এক্সপ্রেস, কালনী, পাহাড়িকা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ঢাকার বাইরে চলাচল করবে।

টিকিট ছাড়া যাতে কেউ প্লাটফর্মে প্রবেশ করতে না পারে সে বিষয়টি শতভাগ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এছাড়া আগামী ৩ জুন থেকে ১১টি ট্রেন চলাচল করবে বলে জানান নুরুল ইসলাম সুজন।

এই ট্রেনগুলো হচ্ছে- ঢাকা দেওয়ানগঞ্জবাজার রুটে তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটি রুটে লসাগর এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি রুটে রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটে কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দ ঘাট রুটে মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং ঢাকা-নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস।

উল্লেখ্য, করোনার কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।