রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৬
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

কারাবন্দীদের সকালের নাস্তার মেনুতে পরিবর্তন এনেছে কারা কর্তৃপক্ষ, থাকছে ভুনা খিচুড়ি-হালুয়া, পাবে ফোনে কথা বলার সুযোগ

ডেক্সরিপোর্ট:কারাবন্দীদের সকালের নাস্তার মেনুতে পরিবর্তন করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। সকালের নাস্তায় নতুন মেনুতে থাকছে ভুনা খিচুড়ি, সবজি ও হালুয়া রুটি। একই সঙ্গে, স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলার সুযোগ করে দিচ্ছে কারা কর্তৃপক্ষ।

রোববার (১৬ জুন) সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আনুষ্ঠানিকভাবে এসব কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কারাগার সূত্রে জানা গেছে, সকালের নাস্তার নতুন মেনুতে কারাবন্দীরা এখন সপ্তাহে দুদিন পাবেন ভুনা খিচুড়ি, চারদিন সবজি-রুটি, বাকি একদিন হালুয়া-রুটি। এর আগে ব্রিটিশ আমল থেকে কারাগারে বন্দীরা সকালের নাস্তায় পেতেন ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)। একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেতেন ৮৭.৬৮ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)।

কারা সূত্র আরও জানায়, প্রিয়জন ও স্বজনদের সঙ্গে যোগাযোগে কারাবন্দিদের জন্য চালু করা হয়েছে প্রিজন লিঙ্ক ‘স্বজন’ সার্ভিস। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ব্রিটিশ আমল থেকে চলে আসা কারাবন্দীদের সকালের নাস্তার মেনু আমরা আজ পরিবর্তন করেছি। এখন থেকে তারা সপ্তাহে দুদিন ভুনা খিচুড়ি, চারদিন সবজি-রুটি, বাকি একদিন হালুয়া-রুটি খেতে পারবেন।’

বন্দীরা যেন প্রিয়জনদের সঙ্গে মোবাইলে কথা বলতে পারেন সেজন্য প্রিজন লিংক ‘স্বজন’ সার্ভিস চালু করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে কারাবন্দীরা তাদের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইলে এ সার্ভিস চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এ সার্ভিস চালু করা হবে।’

তিনি বলেন, ‘বন্দীরা কারাগারে থেকে মানসিক প্রশান্তি পেলে তাদের অপরাধ প্রবণতা কমবে। কারাবন্দীরা মুক্তির পর যাতে পুনরায় অপরাধে না জড়ান এবং সংশোধনের সুযোগ পান সেজন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।’