মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু, আক্রান্ত-৪০

নিজস্ব প্রতিবেদক  করোনার উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

রবিবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে,ওইদিন সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের (৬০) এক বৃদ্ধ এবং একইদিন বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা (৬৫) আরেক বৃদ্ধ মারা যায়।
সূত্রে আরও জানা গেছে, রবিবার বরিশালে করোনায় নয়জন চিকিৎসক, সাতজন পুলিশ সদস্য সহ নতুন করে আরও ৪০ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জনে।

নতুন করে আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার দুইজন, বানারীপাড়া, মুলাদী ও বাবুগঞ্জের একজন করে তিনজন, শেবাচিম হাসপাতালের দুইজন ইন্টার্ন চিকিৎসক, তিনজন নার্স এবং দুইজন রেজিস্টারসহ সাতজন, মেট্রোপলিটন পুলিশের ছয়জন ও জেলা পুলিশের একজন সদস্য, নগরীর বিভিন্ন এলাকার ২০জন ও সদর উপজেলার একজন।