শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, রাত ১০:০৭
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

পাকিস্তানের ২ কূটনীতিককে বহিষ্কার করল ভারত

অনলাইন ডেস্ক  ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লিস্থ পাকিস্তানের হাই কমিশনের দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে ভারত। তাদেরকে গতকাল রোববার আটক করার পর ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশ দেয়া হয়। তারা দিল্লিতে পাক হাই কমিশনের ভিসা বিভাগের কর্মী বলে জানা গেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘কূটনীতিক মিশনের সদস্য হলেও পাক দূতাবাসের ওই দুই কর্মী যে ধরনের কাজের সঙ্গে জড়িত তা তাদের পদমর্যাদের সঙ্গে বেমানান। যে কারণে তাদেরকে অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে তাদের দেশ ছাড়তে বলা হয়েছে।’

এনডিটিভির খবরে বলা হয়, আবিদ হুসাইন এবং তাহির খান নামে দুই পাকিস্তানি নাগরিককে গুপ্তচরবৃত্তির সময় নাতেনাতে ধরে ফেলে দিল্লি পুলিশ। রোববার (৩১ মে) দিল্লি পুলিশের স্পেশাল সেল তাদের হাতেনাতে ধরার পর অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে বেরিয়ে আসে যে, তারা পাকিস্তানি হাই কমিশনের ভিসা বিভাগের কর্মী।

এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ভারতীয় আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসের দুই কর্মকর্তাকে আটক করে।

বিবৃতিতে বলা হয়েছে, নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ এনে রোববার তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে হাই কমিশনের মধ্যস্থতায় কর্মকর্তাদের ছেড়ে দেয়া হয়। মিথ্যা অভিযোগে দূতাবাস কর্মকর্তাদের আটক এবং নির্যাতনের নিন্দা জানাচ্ছে ইসলামাবাদ।

এ ঘটনার প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার এই দুটি দেশগুপ্তচর বৃত্তির অভিযোগে নিয়মিত একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করে। দেশ দুটির মধ্যে কাশ্মীর নিয়ে দীর্ঘ কয়েক দশক ধরে বিরোধ চলছে।