বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৪
শিরোনাম :
বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত প্রেসক্লাব দুমকির কমিটি গঠন,সভাপতি জসিম উদ্দিন সুমন,সম্পাদক মিজানুর রহমান ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশের পথে এমটি নিনেমিয়া আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখাগুলো চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আর এস ফাহিম গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেফতার খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা

যাত্রী সংকটের কারণে বিমানের সব ফ্লাইট বাতিল

ডেক্সরিপোর্ট  যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ তিন রুটে মঙ্গলবারের (২ জুন) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুটি, সিলেটে দুটি ও সৈয়দপুরে তিনটি ফ্লাইট ঘোষণা করেছিল রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে বিমান বাংলাদেশ জানায়, বুধবার থেকে ফ্লাইট সংখ্যা কমানো হবে। আগের সাতটি ফ্লাইট থেকে কমিয়ে সৈয়দপুর রুটে দুটি, সিলেট রুটে একটি এবং চট্টগ্রাম রুটে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এর পাশাপাশি বিমান ভাড়া কমানোর চিন্তা করছে বিমান।

প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ রুটে ২৪ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। তবে সোমবার (১ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বাতিল হওয়া বিমান বাংলাদেশের সৈয়দপুর রুটের সর্বনিম্ন ওয়ানওয়ে টিকিটের দাম ধরা হয়েছিল ৩৩০০ টাকা, চট্টগ্রামে ৩১০০, সিলেটে ৩১০০ টাকা।