বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৭
শিরোনাম :
বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত প্রেসক্লাব দুমকির কমিটি গঠন,সভাপতি জসিম উদ্দিন সুমন,সম্পাদক মিজানুর রহমান ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশের পথে এমটি নিনেমিয়া আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখাগুলো চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আর এস ফাহিম গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেফতার খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা

গঠনমূলক কিছু বলার না থাকলে চুপ থাকুন: পুলিশ প্রধান

অনলাইন ডেস্ক  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ করে থাকতে বললেন হিউস্টনের পুলিশ প্রধান আর্ট আচেভেডো। বিক্ষোভকারীদের ওপর কঠোর হতে গভর্নরদের প্রতি আহ্বান জানালে হিউস্টনের পুলিশ প্রধান এই মন্তব্য করেন।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে উদ্দেশ্য করে আর্ট আচেভেডো বলেন, আপনার গঠনমূলক কিছু বলার না থাকলে দয়া করে চুপ থাকুন।

তিনি আরও বলেন, এটা দমনের বিষয় না, এটি হৃদয় ও মন জয় করার বিষয়। সেইসঙ্গে ট্রাম্পকে তিনি অনুরোধ করেন তরুণদের জীবন বিপদের মধ্যে না ফেলতে।

গতকাল সোমবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প গভর্নরদের বিক্ষোভকারীদের ‘দমন’ করতে বলেন। ট্রাম্প বলেন, আপনারা যদি দমন না করেন তাহলে আপনাদের সময় নষ্ট করছেন।

এছাড়া আরেক সংবাদ সম্মেলন ট্রাম্প বলেছেন, চলমান বিক্ষোভ না থামাতে পারলে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। এরপরই শুরু হয় বিক্ষোভ। ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে মিনিয়াপলিস পুলিশ বিভাগ।

এদের মধ্যে ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরা ৪৪ বছর বয়সী দেরেককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফ্লয়েডকে হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্য কুইন্ট, সিএনএন।