মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

আসামে ভূমিধসে ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  ভারতের আসাম রাজ্য ভয়াবহ ভূমিধসে ২০ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেও রাজ্যটির দক্ষিণ অংশে প্রচণ্ড বৃষ্টির ফলেই ভূমিধ্বসের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, মারা যাওয়া ২০ জনের মধ্যে কাছার জেলার বাসিন্দা সাতজন, আরও সাতজন হাইলাকান্দি জেলার এবং করিমগঞ্জ জেলার ছয়জন। এ ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দিয়েছেন উদ্ধারকারী দল।

এদিকে গত কয়েকদিন ধরে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করছে উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্য। আসামে মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে সাড়ে ৩ লাখ মানুষ। সেখানকার গোয়ালপাড়া জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেই রয়েছে নাগাঁও এবং হোজাই জেলা।

সরকারি হিসাবে আসামের বন্যায় এখনও পর্যন্ত ছয়জন মানুষ মারা গেছেন। ৩৪৮টি গ্রাম পানি নিচে।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী জানিয়েছে, বন্যায় আসামে প্রায় ২৭,০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।