সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আম পরিবহনে শুক্রবার থেকে বিশেষ ট্রেন

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের আম বাগানের আম রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেনের। আমবাহী বিশেষ ট্রেনটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করবে।

আগামী শুক্রবার (৫ জুন) শুরু হবে এ বিশেষ ট্রেনের যাত্রা। রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে আম নিয়ে দু’টি পার্সেল ট্রেন ঢাকার পথে চলাচল করবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমের পাশাপাশি সব ধরনের শাক-সবজি, ফলমূল, ডিমসহ উত্তরের বিভিন্ন কৃষিজাত দ্রব্যও এই টেনে পরিবহন করা হবে। ঢাকায় পৌঁছানোর পর ব্যবসায়ীদের সুবিধামতো স্টেশনে ট্রেন থামানো হবে। এর আগে কখনও ট্রেনে এভাবে আম ঢাকায় নিয়ে যাওয়া হয়নি। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে আম চাষিদের সুবিধার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে। আমবাহী বিশেষ পার্সেল ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘ম্যাঙ্গো স্পেশাল ১, ২’।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, ‘ম্যাংগো স্পেশাল-২’ ট্রেনটি সপ্তাহে প্রতিদিন চলাচল করবে। এই ট্রেন প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল ৪টায় এবং রাজশাহী থেকে বিকেল ৫টা ৫৫ মিনিটে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে রাত ১টায়।

আর ‘ম্যাংগো স্পেশাল-১’ ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে দিনগত রাত ২টা ১৫ মিনিটে ছাড়বে এবং চাঁপাইনবাবগঞ্জ পৌঁছবে সকাল ১০টা ১৫ মিনিটে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিতে কেজিপ্রতি ভাড়া লাগবে এক টাকা ৩০ পয়সা। আর রাজশাহী থেকে ভাড়া এক টাকা ১৭ পয়সা।