সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশাল বিভাগে নতুন করে ৬৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৭৩১

ডেক্সরিপোর্ট  বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রামক শনাক্ত হয়েছে। যা বরিশাল বিভাগে একদিনে আক্রান্তের সর্বোচ্চ।

নতুন শনাক্তের মধ্যে বরিশালে ৫৪ জন, পিরোজপুরে ৭ জন, ভোলায় ৬ জন, পটুয়াখালী ও বরগুনায় একজন করে দুইজন রয়েছেন।

এ নিয়ে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ৭৩১ জনের শরীরে করোনার সংক্রামক শনাক্ত হয়। এরমধ্যে ১৪৮ সুস্থ এবং ১৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (জুন) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্রে জানা গেছে, নতুন ৬৯ জন আক্রান্তসহ বরিশাল জেলায় সবচেয়ে বেশি ৪১৮ জন, পিরোজপুরে ৭৬ জন, বরগুনায় ৬৮ জন, পটুয়াখালীতে ৬৪ জন, ঝালকাঠিতে ৫৩ ও ভোলায় ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মোট আক্রান্তের মধ্যে করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন ১৪৮ জন।

এর মধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি ৪৫ জন, পিরোজপুরে ৯ জন, বরগুনায় ৪০ জন, পটুয়াখালীতে ২৬ জন, ঝালকাঠিতে ১৭ ও ভোলায় ১১ জন রয়েছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পিরোজপুরের নেছারাবাদে এক বৃদ্ধ, পটুয়াখালীর গলাচিপায় এক নারী ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির এক বৃদ্ধ,পটুয়াখালী জেলার সদর উপজেলা, মির্জাগঞ্জ ও দুমকিতে একজন করে তিনজন, বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে একজন করে দু’জন, ঝালকাঠির নলছিটি ও কাঠালিয়াতে একজন করে দু’জন, বরিশালের মুলাদীতে দু’জন, পিরোজপুরের নাজিরপুরে একজন ও ভোলার লালমোহনে একজন রয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল।