শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বেজির খামারেও করোনা ভাইরাস!

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ দেখা গেছে নেদারল্যান্ডসে বেজি জাতীয় প্রাণী মিঙ্কের খামারেও। ডাচ সরকার বলছে, ১২০টি খামারের মধ্যে আটটিতে করোনা ভাইরাসের এর সংক্রমণ ঘটেছে। খবর বিবিসির।

খবরে বলা হয়,দেশটিতে সাত বছর আগে একটি আইন পাস হয়েছিল। আর সেই আইনের মাধ্যমে বেজি জাতীয় প্রাণী মিঙ্কের খামার নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২০২৩ সালে এসব খামার বন্ধ করে দেওয়ার কথা রয়েছে বলে খবরে জানানো হয়।

নেদারল্যান্ডের সরকারি একটি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে,করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে খামারের হাজার হাজার মিঙ্ক মেরে ফেলার পরিকল্পনা করছে ডাচ সরকার। সরকারিভাবে এই খবরের সত্যতা স্বীকার করলেও বিস্তারিত কিছু বলেনি সূত্রটি।

খবরে বলা হয়,অন্তত দুটো ক্ষেত্রে বেজি প্রজাতির এই প্রাণীটি থেকে মানব দেহে করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা নিশ্চিত করা গেছে।