সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

দেশে প্রায় সাড়ে ৫ হাজার পুলিশ করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  মহামারী করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত ৫ হাজার ৩৩৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। আক্রান্ত পুলিশদের মধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত ২ হাজার ৫৯ জন সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র।

সূত্র থেকে জানানো হয়েছে, শুধু ডিএমপিতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০৬ জন। করোনাভাইরাস জয় করা পুলিশ সদস্যরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।

অন্যদিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৫ হাজার ৩১২ জনকে। এছাড়া মোট আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১ হাজার ৩২২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ পুলিশ সদস্য মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৬৯৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ১৪০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪৬ জনে।

সূত্র: ইউএনবি