সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে আরও ১৯ বাংলাদেশি আটক: পররাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট  লিবিয়ায় মানবপাচারকারী ও মিলিশিয়াদের হাতে আরও ১৯ বাংলাদেশি আটক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। সেখানে তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে লিবিয়ায় অবস্থানরত এক বাংলাদেশির বরাত দিয়ে জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বুধবার রাতে বলেন, ত্রিপলী থেকে ১৩৫ কিমি. দূরে মিলিশিয়াদের হাতে ১৯ জন বাংলাদেশি আটক রয়েছে বলে জানতে পেরেছি। লিবিয়াতে বসবাসরত একজন বাংলাদেশি সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় দেশটির অন্যতম হোতা নিহত হয়েছে বলে লিবিয়ার সংবাদমাধ্যম থেকে জেনেছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে জেনেছি যে, লিবিয়ায় অন্য একটি মাজরাতে আরও ১৯ জন বাংলাদেশি আটক রয়েছেন। মুক্তিপণের জন্য তাদের ওপর নির্মম নির্যাতন চলছে। তবে তাদের পরিচয় এখনো আমরা জানতে পারিনি।