সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে নতুন করে ৮ পুলিশ সদস্যসহ ৫০ জন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে আরো ৮ পুলিশ সদস্যসহ ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এবং নতুন করে ৯ জনসহ জেলায় মোট ৫৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বুধবার (৩ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে উজিরপুর উপজেলার ৩ জন, হিজলা উপজেলার ১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ১ জন, গৌরনদী উপজেলার ১ জন, সদর জেনারেল হাসপাতালের ১ জন নার্স, বাবুগঞ্জ উপজেলার ২ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন, রেঞ্জ পুলিশের ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক ও ৩ জন স্টাফ, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ জন স্টাফ, নার্সিং কলেজের ১ জন ইনস্ট্রাক্টর, পুলিশ হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক, বরিশাল নগরীর করিম কুটির এলাকার ৩ জন, কাঠপট্টি এলাকার ৩ জন, আমানতগঞ্জ, গোরস্থান রোড, বিএম কলেজ রোড, আলেকান্দা, কাউনিয়া প্রত্যেক এলাকার ২ জন করে ১০ জন, নতুন বাজার, সরদার হাউজ, রুপাতলি, বাংলাবাজার, নথুল্লাবাদ, আমতলা, মুন্সী গ্যারেজ, সি এন্ড বি রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান,রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫০ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে,সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।