শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভারতে আগের ভাড়াতেই রাস্তায় নামছে বেসরকারি বাস

অনলাইন ডেস্ক  ভারতে স্বাস্থ্যবিধি মেনে গত সোমবার থেকে বাস চালুর অনুমতি দেয়া হলেও ভাড়া বাড়ানোর দাবিতে বন্ধ ছিল বেসরকারি বাস চলাচল।

ভাড়া বৃদ্ধিসহ বেশ কিছু দাবিদাওয়ার সুরাহা না হওয়ায় অধিকাংশ বেসরকারি বাস এতদিন রাস্তায় নামেনি। অবশেষে আগের অবস্থান থেকে সরে এসে আজ বৃহস্পতিবার থেকে আপাতত পুরনো ভাড়াতেই বাস নামাতে রাজি হয়েছে সব মালিক সংগঠন। যত আসন, তত যাত্রী— এ নিয়মেই বাস চলবে বলে জানিয়ে দিয়েছে বেসরকারি বাস সংগঠনগুলো। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি ও ইন্টার অ্যান্ড রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন জানায়, তারা বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে বাস চালু করছে।

জয়েন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে ভাড়া বৃদ্ধির কমিটি গঠন, বাস-মালিকদের কর ছাড়, চালকদের জন্য স্বাস্থ্য বীমাসহ বেশ কিছু দাবি আছে আমাদের। মন্ত্রী বিবেচনার আশ্বাস দেয়ায় আমরা এখন পুরনো ভাড়াতেই বাস চালাতে রাজি হয়েছি।

তবে বাস-মালিকরা জানান, বহু চালক ও কর্মী নিজ জেলায় আটকা পড়েছেন। ট্রেন না চলায় তারা কীভাবে আসবেন, সেটি বড় প্রশ্ন। সেই সঙ্গে করোনা পরিস্থিতিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বাস চালানোর ক্ষেত্রে ভীতিও কাজ করছে অনেকের মধ্যে।

বুধবার কলকাতার সব রুটে সরকারি এসি বাসও চালু হয়েছে বলে জানান পরিবহনমন্ত্রী। লোকাল ট্রেনের অভাব মেটাতে এসবিএসটিসি ধর্মতলা থেকে চুচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, বালি, ডানলপ, মানকুণ্ডু বৈদ্যবাটীসহ শহরতলির বেশ কিছু রুটে বাস চালাতে শুরু করেছে।

পরিবহনমন্ত্রী জানান, সোমবারের তুলনায় হয়রানি অনেক কমেছে। এখন বাসের জন্য দাঁড়াতে হচ্ছে অনেক কম। মন্ত্রী বলেন, এদিন বৃহত্তর কলকাতায় সরকারি বাস ছিল ৭৫০টি। চলেছে ৪৫০টি বেসরকারি বাসও।

৮ জুনের মধ্যে ১২০০ সরকারি বাস নামাব। সব বেসরকারি সংগঠন বৃহস্পতিবার বাস নামালে সমস্যা আরও কমে যাবে। বেঙ্গল বাস সিন্ডিকেটের টিটো সাহা জানান, তারা এ পর্যন্ত ২০টি রুটে বাস চালিয়েছেন। আগামী সোমবারের মধ্যে বাস চালানো হবে ৫০টি রুটে।