শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আমি সেদিন বাংকারে লুকাইনি: ট্রাম্প

অনলাইন ডেস্ক  কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভে ভয় পেয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংকারে লুকিয়ে ছিলেন বলে দুদিন আগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে এ ধরণের সংবাদের সত্যতা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন, তিনি সেদিন খুবই অল্প সময়ের জন্য বাংকার পরিদর্শনে গিয়েছিলেন। তিনি বাংকারে লুকাননি।

ট্রাম্পের দাবি, এটি মিথ্যা সংবাদ। তিনি সেখানে একেবারে অল্প সময় ছিলেন। পরিদর্শনের জন্য এটি যথেষ্ট সময়। কখনও কখনও তার বাংকার পরিদর্শনের প্রয়োজন পড়ে।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক সংবাদে একজনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, শুক্রবার রাতে নিরাপত্তারক্ষীসহ ট্রাম্পকে বাংকারে নিয়ে যাওয়া হয়েছিল।

এরপর সোমবার ট্রাম্পের সেইন্ট জন চার্চে যাওয়ার জন্য বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থানরত আন্দোলনকারীদের সরিয়ে দেয়া নিয়েও তিনি সমালোচিত হন।

তবে ট্রাম্প পুলিশকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার নির্দেশ দেয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি বলিনি যে ওদের সরিয়ে দাও। আমি জানিও না ওখানে কারা ছিল। বেশিরভাগ ধর্মীয় নেতা আমার চার্চে যাওয়া পছন্দ করেছেন’।

২৫ মে যুক্তরাষ্ট্র পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ যুবক হত্যাকাণ্ডের শিকার হন।এর প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলছে। আন্দোলন থামাতে ১৮০৭ ধারা জারি করে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন ট্রাম্প।