শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

৩ বছর পর ইরানি বিজ্ঞানীকে মুক্তি দিল যুক্তরাষ্ট্র

ডেক্সরিপোর্ট  তথ্যপ্রযুক্তিসংক্রান্ত তথ্য ‘চুরি ও তা ইরানে পাচার’ করার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছিলেন ইরানি বিজ্ঞানী সিরুস আসগারি।

তিন বছর যুক্তরাষ্ট্রের কারাগারে সাজা ভোগের পর তাকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র।মুক্তির পর বুধবার সকালে বিজ্ঞানী সিরুস আসগারি তেহরান বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে মঙ্গলবার ইনস্টাগ্রামে সিরুস আসগারির মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ইরানের সঙ্গে বন্দিবিনিময় করেছে যুক্তরাষ্ট্র। তেহরানে আটক একজন মার্কিন নাগরিকের মুক্তির বিনিময়ে আসগারিকে মুক্তি দেয় আমেরিকা। যদিও মার্কিন সরকার আসগারির আটকাদেশ আরও বাড়াবে বলে গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল।

অবশেষে ইরানের কূটনৈতিক প্রচেষ্টায় ছাড়া পেলেন এই বিজ্ঞানী।

বিজ্ঞানী সিরুস আসগারি ইরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে তাকে আটক করা হয়।

সে সময় তার ওপর মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযোগ ছিল– পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর বিষয়ে ওয়েস্টার্ন রিসার্ভ ইউনিভার্সিটিতে করা একটি গোপন গবেষণার তথ্য ইরানে পাচার করেছিলেন বিজ্ঞানী আসগারি।

তথ্যসূত্র: বিবিসি, আলজাজিরা