সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্যারিফাইড পেজ থেকে তার জন্য দোয়া কামনা করা হয়।

স্যাড ফিলিং দিয়ে দেওয়া পোস্টে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য সক‌লে দোয়া কর‌বেন। উনার শরীর ভা‌লো না। রাতে উনার শ্বাসঃকষ্ট ছিল। আপনা‌দের সক‌লের দোয়া খুব প্র‌য়োজন।

ওই পোস্ট অনুযায়ী, জাফরুল্লাহ চৌধুরী বর্তমা‌নে উনার স্থা‌পিত প্র‌তিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌চ্ছেন ।

এর আগে তাঁর স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনায় আক্রান্ত হন। গত ২৫ মে করোনা আক্রান্ত হয়ে ২৯ মে থেকে কাশি আর কিছুটা শ্বাসকষ্ট নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন আছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। রবিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘জ্বর নেই, কাশি আছে, কিছুটা শ্বাসকষ্ট আছে। সংগ্রাম করছি।’