সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, লাশ রেখে পালালেন স্বজনরা

ডেক্সরিপোর্ট  নেত্রকোনা জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার লক্ষণ নিয়ে বৃহস্পতিবার রাতে সন্দু মিয়া (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়ার কিছুক্ষণ পরেই পালিয়ে গেছেন স্বজনরা।

এ রিপোর্ট লেখার সময় সকাল ১০টা পর্যন্ত ওই ব্যক্তির লাশ হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ১৪ নং সিটে পড়ে রয়েছে।

মৃত সন্দু মিয়া আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্বর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে সন্দু মিয়াকে করোনার উপসর্গ সন্দেহে মদন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু তার অর্থনৈতিক সমস্যার কারণে সেখানে নেয়া হয়নি। পরে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।

মৃতের সৎ মা বেগম আক্তার জানান, কয়েক দিন ধরে তার জ্বর ছিল। কাল বিকালে পাতলা পায়াখানা হওয়ায় মদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব সাইফুল্লাহ জানান, রোগীর ফুসফুসে সমস্যাজনিত কারণে শ্বাসকষ্ট ছিল। অবস্থা খারাপ দেখে তাকে ময়মনসিংহ প্রেরণ করা হয়। কিন্তু পরিবারের লোকজন তাকে নিয়ে যায়নি। রাতে তিনি হাসপাতালে মারা যান। নিহতের লাশ হাসপাতালেই রয়েছে।