সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

যারা কখনোই করোনায় আক্রান্ত হবেন না!

অনলাইন ডেস্ক  কিছু মানুষের শরীরে এমন ‘টি সেল’ রয়েছে যার কারণে তারা আর প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না। সম্প্রতি নতুন এক গবেষণায় এমনটি বলা হয়েছে।

সেল জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়, অন্যকোন ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার কারণে ওই সব ব্যক্তির শরীরে ভাইরাসবিরোধী টি সেল তৈরি হয়েছে যেটি করোনা রুখতে পারবে। চিকিৎসা বিজ্ঞানে এই সক্ষমতাকে বলা হয় ‘ক্রস-রিয়েক্টিভিটি’। এছাড়াও বিজ্ঞানীরা দাবি করছেন, যাদের শরীরে মৃদু করোনা ভাইরাসের উপসর্গ ছিল তাদের শরীরেও এমন টি সেল এবং অ্যান্টিবডি তৈরি হতে পারে যেগুলো ভবিষ্যত সংক্রমণ থেকে রক্ষা করবে।

এ বিষয়ে এই গবেষণায় সহকারী লেখক আলেসান্দ্রো সেটে বলেন, টি সেল খুব দ্রুত শক্তিশালী রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া দেখাতে পারে। ভাইরাস শরীরে ছড়িয়ে পড়ার চেষ্টা করলেও রোগ প্রতিরোধ ক্ষমতা এটিকে সরিয়ে দেয়।