সোমবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:৩৫
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

করোনায় দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮১১, নতুন শনাক্ত ২৮২৮

ডেক্সরিপোর্ট  বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩০ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ৭ জন নারী। পাশাপাশি ১১ জন ঢাকার বিভাগে ও ১৯ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮১১ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৮২৮ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সর্বমোট ৩ লাখ ৭২ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষা করা হলো। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় আরো ২ হাজার ৮২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯১ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৬৪৩ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮০৪ জনে।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লোভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৬৬ লাখ। মৃতের সংখ্যা প্রায় ৪ লাখের কাছাকাছি। তবে সোয়া ২৯ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।