মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

করোনামুক্ত হলেন পটুয়াখালীর পৌর মেয়র মহিউদ্দিন

পটুয়াখালী প্রতিনিধি  মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১৫ দিন পর সুস্থ হলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৪ জুন) রাতে সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদের পরপর দুইবার রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া তার গাড়িচালক মাসুদের রিপোর্টও নেগেটিভ এসেছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার জেলায় নতুন করে ছয়জন আক্রান্ত হয়েছেন। এতে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জন। সুস্থ হয়েছেন ২৮ জন। এছাড়া বিভিন্ন সময় চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন।

পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, আমি দীর্ঘদিন বাসায় আইসোলেশনে ছিলাম। বাসায় থেকেই চিকিৎসা নিয়েছি।

তিনি বলেন, পৌরবাসীর দোয়ায় আজ আমি সুস্থ। আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমি আবারও আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করব।

উল্লেখ্য, গত ২১ মে করোনা আক্রান্ত হন মহিউদ্দিন আহমেদ। এরপর ২৮ মে তার গাড়িচালক আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পর থেকে তারা হোম আইসোলেশনে চিকিৎসাসেবা গ্রহণ করছিলেন।