অরবিন্দ রায়, নরসিংদী নরসিংদীতে মোট করোনা আক্রান্ত ৬৮৪ জন, মৃত্যু হয়েছে ১০ জন। নরসিংদী নতুন আরও ৪৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় ৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা হলো ৬৮৪ জন। নরসিংদী সদর উপজেলায় ২ জন মৃত্যু বরন করেছেন। এ নিয়ে নরসিংদী করোনার মৃত্যু হয়েছে ১০ জন। নরসিংদী সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চত করেছেন।
নরসিংদী সদর উপজেলায় ৮৪ জন, শিবপুর উপজেলায় ৪৩ জন, পলাশ উপজেলায় ৪৯ জন, মনোহরদী উপজেলায় ২০ জন, বেলাব উপজেলায় ৪৪ জন, রায়পুরা ৪৫ জন।
নরসিংদীতে মোট ৩৭১৩ টি নমুনার করোনা পরীক্ষা করা হয় এর মধ্যে ৬৮৪ জনের নমুনা প্রজিটিভ পাওয়া যায়। আইসোলেশন মুক্ত হয়েছেন ২৩৮ জন। হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৪ জন, হোম আইসোলেশনে আছেন ৪০২ জন। নরসিংদী বাজারে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ফলে বেড়েই চলছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।