বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

পাবনায় ডাকাতি করতে এসে একই পরিবারের তিন জনকে কুপিয়ে হত্যা

ডেক্সরিপোর্ট  পাবনায় ডাকাতি করতে এসে একই পরিবারের তিন জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লুট করে নিয়ে গেছে মালামাল। হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে পুলিশ, সিআইডি ও পিবিআই।

শুক্রবার দুপুরে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বারের পরিবারের সদস্যদের সাড়া শব্দ না পেয়ে খোঁজ নেন প্রতিবেশীরা। এ সময় জানালা দিয়ে ঘরের ভেতর লাশ দেখতে পান তারা।

খবর পেয়ে ঘরের তালা ভেঙে মা-বাবা ও স্কুলপড়ুয়া মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রতিবেশীরা জানান, পশ্চিম পাশের জানালা খোলা। ওপাশ থেকে কোনো লোক যেতে গিয়ে গন্ধ পেয়ে জানালা দিয়ে দেখে লাশ পড়ে আছে।

ডাকাতি করতে এসে একই পরিবারের ৩ জনকে হত্যার পর মালামাল লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, তিনটা ডেডবডি এখানে রয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাদের খুন করা হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে তিন থেকে চার দিনে আগের লাশ।

বাড়ি থেকে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে পুলিশ, সিআইডি ও পিবিআই। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের ফরেনসিক বিভাগ।