শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

করোনা ছড়ানোয় চীনের বিরুদ্ধে মামলা, সাক্ষী ট্রাম্প-মোদী

অনলাইন ডেস্ক  মহামারী করোনা ভাইরাস ছড়ানোর জন্য প্রথম থেকেই চীনকে দায়ী করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার চীনের বিরুদ্ধে করা হলো মামলা। সেই মামলায় আবার সাক্ষী বানানো হয়েছে ট্রাম্প ও মোদীকে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে এ তথ্য দেওয়া হয়। বিহারের আইনজীবী মুরাদ আলি ভারতের আদালতে এই মামলা করেন। মামলার আসামি করা হয়েছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে।

ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০, ২৭১, ৩০২, ৩০৭, ৫০০, ৫০৪ এবং ১২০ (খ) ধারায় মামলা দায়ের করা হয়।

করোনা ভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে এটাই প্রথম মামলা নয়। এর আগে যুক্তরাষ্ট্রের আদালতে একাধিক মামলা হয়েছে। সেসব মামলার শুনানিও হয়েছে। কিন্তু জিনপিংয়ের ডাক পড়েনি।

এদিকে মুরাদ আলি তার দায়ের করা মামলায় দুজন সাক্ষী হিসেবে রেখেছেন নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পকে। আর এসবের থেকেও বড় কথা, আদালত তার মামলার শুনানিতে সায় দিয়েছে। ১৬ জুন এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

আইনজীবী মুরাদ আলির দাবি, সঠিক সময় চীন সতর্কতা জারি করলে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ত না।

আজ এই ভাইরাসের কারণে বহু দেশে লকডাউন চলছে। দেশের অর্থনীতি ধুঁকছে। আর এসব দুর্ভোগের জন্য দায়ী চীন। এমনটাই মনে করেন ঐ আইনজীবী।

তাই তিনি সরাসরি আইনের দ্বারস্থ হয়েছেন। কোনভাবে চীনকে ছেড়ে দিতে রাজি নন তিনি। সমস্ত সংবাদমাধ্যমে প্রচারিত তথ্য তার মামলার ভিত্ত বলে জানিয়েছেন এই আইনজীবী।

তবে চীন বরাবরই এসব দাবি নাকচ করে আসছে। তারা বলছে, প্রকৃতি থেকেই করোনা ভাইরাসের সৃষ্টি।