সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনা মোকাবেলায় স্বাস্থ্য উপকরণ ও ওষুধে ভ্যাট ছাড়

ডেক্সরিপোর্ট  মহামারী করোনাভাইরাস মোকাবেলায় ২০২০-২১ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কোভিড-১৯ পরীক্ষার কিট ও কোভিড নিরোধক ওষুধ আমদানি,উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর(মূসক)প্রত্যাহারের প্রস্তাব করেছেন।

এর পাশাপাশি অর্থমন্ত্রী স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য দেশে উৎপাদিত পিপিই ও সার্জিক্যাল মাস্ক উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে মূসক

প্রত্যাহারের প্রস্তাব করেছেন।এছাড়া তিনি চিকিৎসা সামগ্রী জীবণুমুক্তকরণে ব্যবহার্য অটোকেলেভ মেশিন স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রবর্তনের প্রস্তাব করেন।

একইসঙ্গে বৈশ্বিক দুর্যোগকালে জনগনের মানসিক স্বাস্থ্য ও মনোবল অটুট রাখতে মেডিটেশন সেবার ওপর মূসক অব্যাহতি বলবৎ রাখার
প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও জানান,এর আগে করোনাভাইরাস টেস্টিং কিট, মাস্ক ও ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী পিপিই আমদানি এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর সমুদয় আমদানি শুল্ক মওকুফ করে সরকার।