শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:১০
শিরোনাম :
হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে সড়কে অবৈধ টোলঘর ভেঙ্গে দিলো পুলিশ

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠি জেলা পুলিশ খুলনা আঞ্চলিক মহা সড়কে বিভিন্ন স্থানে অবৈধ চাঁদা আদায় বন্ধের অভিযান চালিয়েছে। আজ শনিবার দুপুর ১২ টায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ঝালকাঠি গাবখান ব্রীজের পূর্বপারে টোলপ্লাজায় অফিসের সামনে দাঁড়িয়ে বিভিন্ন যাবাহনের ড্রাইভারদের সাথে কথা বলেন তিনি। এসময় জেলার কোথাও চাঁদা না দেয়ার নির্দেশ দেন। পুলিশকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য পরিবহন শ্রমিকদের অনুরোধ জানান।

এদিকে ঝালকাঠি বাসস্ট্যন্ড ব্রীজের পশ্চিম পাড়ে যুব উন্নয়ন অফিসের সামনে মহাসড়কের পাশে ঝালকাঠি পৌরসভার অবৈধ টোলঘর নির্মাণ করে যানবাহন থেকে অবৈধ চাঁদা তোলার অভিযোগ থাকায় জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় পুলিশ টোলঘরটি ভেঙ্গে খালে ফেলে দিয়।

ঝালকাঠিতে মহাসড়কে চাঁদাবাজি স্থায়ীভাবে বন্ধ করার জন্য বিশেষ অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। জেলার মধ্যে কোথায় মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার।