শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৫৪
শিরোনাম :
হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত

ডেক্সরিপোর্ট  গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মহামারী করোনা ভাইরাসমুক্ত হয়েছেন। তিনি সুস্থ হয়ে উঠছেন। তার শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত ১১ টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের উপাচার্য ও কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিবুল্লাহ খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। এতে তার শরীরে অ্যান্টিজেন নেগেটিভ পাওয়া যায়। অ্যান্টিবডি পজিটিভ আসে। অর্থাৎ তিনি এখন করোনামুক্ত।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থের কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই ফলাফল আসে।

এদিকে, শনিবার বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, ডা. জাফরুল্লাহর ফুসফুস এবং গলার প্রদাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাকে নিয়মিত ডায়ালাইসিস, বিশেষায়িত চেষ্ট ফিজিওথেরাপি এবং অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে।