মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

রাজবাড়ীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ডেক্সরিপোর্ট  রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী মেহেরপুর জেলার মুজিবনগর এলাকার বাসিন্দা সুভ্য মণ্ডল, লিজা ও সোহেল মণ্ডল এবং ট্রাকের চালক চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকার বাসিন্দা রিপন।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো.আলাউদ্দিন জানান, রোববার (১৪ জুন) সকালে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মখোমুখি সংঘর্ষ হয়য়। এ সময় ট্রাক ও মাইক্রোবাস পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।