বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০৭
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

কলকাতায় রিজেন্ট পার্কের আনন্দ পল্লিতে তরুণী খুন

সৌম্য গঙ্গোপাধ্যায়,কলকাতা প্রতিনিধি  রিজেন্ট পার্কের আনন্দ পল্লিতে বাড়িতে ঢুকে তরুণীকে গুলি করে খুন। গ্রেফতার অভিযুক্ত। সম্পর্কে টানাপোড়েনের জেরে প্রাক্তন প্রেমিকের হাতে খুন বলে দাবি পুলিশের।

মৃতের নাম প্রিয়ঙ্কা পুরকাইত। বছর কুড়ির ওই তরুণী কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী যুবক জয়ন্ত হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণীর। মৃতের আত্মীয়দের দাবি, জয়ন্ত বিবাহিত ও তাঁর স্ত্রী সন্তানসম্ভবা বলে জানার পর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান প্রিয়ঙ্কা।

এনিয়ে তাঁদের মধ্যে তিক্ততা বাড়ে। প্রেমে প্রত্যাখ্যানের আক্রোশ থেকেই ওই যুবক এদিন সকালে বাড়িতে চড়াও হয়ে প্রাক্তন প্রেমিকাকে গুলি করে খুন করেন বলে অভিযোগ। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত। তাকে গ্রেফতার করে পুলিশ।