শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৩৪
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

পটুয়াখালীতে ইউএনও সহ ৯ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২৩৩

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলায় একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ব্যাংকারসহ নতুন করে নয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে পটুয়াখালী জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ২৩৩। শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে পটুয়াখালী সদর উপজেলা, দুমকি ও কলাপাড়া উপজেলার দুজন করে এবং বাউফল উপজেলার তিনজন রয়েছেন। এঁদের মধ্যে একজন ইউএনও এবং একজন ব্যাংকার রয়েছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এখন পর্যন্ত জেলায় মোট তিন হাজার ৪৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ৮৩৮ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। জেলায় মোট ২৩৩ জনের করোনা ‘পজিটিভ’ হয়েছেন। এঁদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৬জন।