শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:১৭
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

পিরোজপুরে করোনা উপসর্গ না থাকলেও লাশ দাফনে বাধা দিলেন ইউপি সদস্য

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যে মেয়ে জামাই জিয়াউল হক জিয়া শনিবার (২০ জুন) সকাল ৬টায় স্ট্রোক জনিত কারনে মৃত্যূ বরন করেন। তিনি বহুদিন ধরে ডায়বেটিস, পেসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃতের লাশ শ্বশুর বাড়ি দাফনের জন্য আনা হলে অত্র ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জাকির হোসেন লাশ দাফনে বাধা দেন।

মৃতের শালা আসাদুজ্জামান বলেন, আমরা লাশ নিয়ে শারিকতলা ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে পানি পথে লাশ নেওয়ার জন্য ট্রলার ভাড়া করি। তবে জাকির হোসেন সেই ট্রলার আটকে দেন। পরে আরো একটি ট্রলার ফোন দিয়ে আসতে বললে সেটাকেও তিনি আসতে নিষেধ করে দেন। গত নির্বাচনে আমার পিতা ওনার প্রতিদন্ধী প্রার্থী ছিলেন। তাই নির্বাচনি শত্রুতা বসত এমনটা করেছেন। তবে আমার দুলাভাইর মধ্যে করোনার কোন উপসর্গ ছিলনা। লাশ দাফন করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের অনুমোতি থাকলেও ইউপি সদস্য জাকির হোসেন এলাকায় লাশ নিয়ে ঢুকতে দেয় নাই। তাই বাধ্য হয়ে এলাকায় নিজেদের পারিবারিক কবরস্থান থাকলেও পিরোজপুর সরকারী গোরস্থানে তাকে দাফন করেছি। মৃত লাশ নিয়ে ইউপি সদস্যের এধরনের আচরণ অমানবিক।

এবিষয় ইউনিয়ন দফাদার বলেন, লাশ নিয়ে এলাকায় ঢুকতে কে বা কারা নিষেধ করেছে তা আমি জানিনা। তবে তার করোনার কোন উপসর্গ ছিলোনা এবং এলাকায় লাশ দাফনে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি ছিলো।