বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৫৯
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

যমুনা টিভির কুড়িগ্রাম প্রতিনিধির উপর হামলা,ক্যামেরা ছিনতাই

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে তিন্তা নদী ভাঙ্গণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দূষ্কৃতিকারী সোহেল, কোয়েল আক্কাস আলী, সেতু, লুৎফর , আতিকুর, চাঁদ মিয়া ও সালামসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন যমুনা টেলিভিশন, জাগো নিউজ ২৪ ডট কম এর জেলা প্রতিনিধি, দৈনিক তোলপাড় ডট কম এর জেলা সম্পাদক ও কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সদস্য সচিব নাজমুল হোসেন, ক্যামেরা পার্সন কবির হোসেন ও ভূবন কুমার হামলার শিকার হয়েছে। এসময় দূষ্কৃতিকারীরা ক্যামেরা ছিনতাই করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় রাজারহাট থানায় দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক নাজমুল হোসেনের উপর এ নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম জেলার সাংবাদিকরা। সেই সাথে তারা দ্রুত হামলাকারীদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

এছাড়া কুড়িগ্রাম প্রেসক্লাব, কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরাম, বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন তীব্র নিন্দা জানান।