শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

করোনা আক্রান্ত ভোলার জেলা জজকে হেলিকপ্টারে ঢাকায় নেয়া হচ্ছে

ডেক্সরিপোর্ট  মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হচ্ছে।

তাঁর শারীরিক অবস্থার অবনতির বিষয়টি রোববার (২১ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপিকে জানানো হলেই তিনি তাঁকে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে তাঁর চিকিৎসা করা হবে।

তিনি ১২ জুন থেকে করোনা ভাইরাসজনিত রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৫৩১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৬৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৮৪ জন করোনা রোগী। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭১০টি। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি। মোট পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ১২ হাজার ১৬৪ জন।

রোববার (২১ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের। সে তথ্য জানানো হয় ১৬ জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ৪ হাজার ৮ জনের। এ তথ্য জানানো হয় ১৭ জুনের বুলেটিনে।