মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩২
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

গোপনে প্রাণীদের ওপর অস্ত্র পরীক্ষা করছে ইসরাইলি সেনাবাহিনী

অনলাইন ডেস্ক  প্রাণীদের ওপর নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছিল ইসরাইলি সেনাবাহিনী। গোপনে কয়েকশ প্রাণীর ওপর তারা এ ধরনের পরীক্ষা চালিয়েছে বলে রোববার ইসরাইলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ অ্যারনোথ এ খবর দিয়েছে।

লেট অ্যানিমেলস লাইভ নামক সংস্থার একটি নথি উদ্ধৃত করে খবরে বলা হয়, গত তিন বছরে বিভিন্ন ধরনের প্রায় এক হাজার প্রাণীর ওপর ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন পরীক্ষা চালিয়েছে।

নথির তথ্যানুসারে, মানবদেহের হৃদপিণ্ড ও শ্বসনতন্ত্রের কাঠামোর মিলের কারণে শূকরকে চিকিতৎসা পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু ক্ষেত্রে প্রাণীদের ওপর বিস্ফোরণ ও অ্যারোসল বিস্ফোরণের পরীক্ষা চালিয়ে তাদের প্রতিক্রিয়া দেখেছে।

এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী বলছে, তারা শুধুমাত্র কিছু মেডিকেল পরীক্ষার জন্য প্রাণীদের ব্যবহার করে থাকে এবং একজন যোগ্যতা সম্পন্ন পশুচিকিৎসকের তত্বাবধানে এসব করা হয়ে থাকে।

সূত্র: আনাদলু