শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ত্রিপল দিয়ে ঢাকা হচ্ছে ইতালির হিমবাহ

অনলাইন ডেস্ক  ইতালির উত্তরাঞ্চলে আলপাইন পর্বতের হিমবাহ গলে যাওয়া থামাতে বিশাল ত্রিপল দিয়ে গ্ল্যাসিয়ার ঢেকে দেয়া হচ্ছে। এ হিমবাহ বৈশ্বিক উষ্ণায়ন রোধে সহায়ক।

গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ায় এখানে বরফ গলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ১৯৯৩ সালের পর থেকে ইতালির উত্তরাঞ্চলের প্রিসনা গ্লাসিয়ার এক তৃতীয়াংশ কমে গেছে।

স্কি’র সময় চলে গেছে, ক্যাবল কার বন্ধ রয়েছে। পরিবেশ সংরক্ষণবিদরা বরফ গলা থামাতে সাদা ত্রিপল দিয়ে হিমবাহ ঢেকে দিচ্ছেন। এই সাদা ত্রিপল সূর্যালোক প্রতিফলিত করে নিচের গ্লাসিয়ারে শীতলতা বজায় রাখে।

এই কাজের দায়িত্বপালনকারী কোম্পানির প্রধান ডেভিড পেনিজ্জা (৩৪) বলেন, এই এলাকা অব্যাহতভাবে সংকুচিত হচ্ছে, যতোটা সম্ভব এটি রক্ষা করার জন্য আমরা ঢেকে দেয়ার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, ২০০৮ সালে এই প্রকল্প শুরু হয়, ওই বছরে আমরা প্রায় ৩০ হাজার বর্গ মিটার এলাকা ঢেকে ফেলেছি, বর্তমানে ১ লাখ বর্গ মিটার ঢাকার কাজ চলছে।

তিনি এএফপিকে বলেন, জিওটেক্সটাইল ত্রিপল দিয়ে গ্ল্যাসিয়ার ঢাকা হচ্ছে, এটি সূর্যালোক প্রতিফলিত করে বাইরের থেকে ভেতরের তাপমাত্রার স্বাভাবিকতা বজায় রাখে। এতে যতোটা সম্ভব বেশী বরফ গলন থামানো যাচ্ছে।

পেনিজ্জা বলেন, তারা অস্ট্রিয়ায় এ ধরণের কিছু গ্ল্যাসিয়ার ঢেকে দেয়ার কাজ করছেন, এর সারফেস কভারিংয়ের পরিমাণ সামান্য।

অস্ট্রিয়ায় তৈরি প্রতিটি ত্রিপলে খরচ পড়েছে ৪০০ ইউরো (৪৫০ ডলার), এগুলো বসাতে তার টিমের ৬ সপ্তাহ সময় লাগে, আবার যখন শীত মৌসুম চলে আসে তখন এগুলো খুলে নিতে আবার ৬ সপ্তাহ সময় লাগে।

টিমের প্রধান ফ্রঙ্কো ডেল পেরো (৪৮) বলেন, আরো উন্নত প্রযুক্তি না আসা পর্যন্ত ত্রিপল দিয়ে ঢেকে রাখার ব্যবস্থাই উত্তম।

তিনি বলেন, সেপ্টেম্বরের দিকে আমরা আবার এগুলো খুলে নেব। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, এতেই আমরা গর্বিত।