শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন। সর্দি ও গলাব্যথা উপসর্গ থাকায় তিনি নমুনা পরীক্ষা করেন। সোমবার (২২ জুন) দুপুরে জানতে পারেন তিনি করোনা পজিটিভ।

গণমাধ্যমকে তিনি জানান, আমি সুস্থ আছি। কিছুটা ঠাণ্ডাজনিত সমস্যা আছে। সঙ্গে হাল্কা গলাব্যথা। অন্য কোনো উপসর্গ নেই। আইসোলেশনে আছি এখন। ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন শুরু করেছি। মানসিকভাবে চাঙা আছেন উল্লেখ করে তিনি বলেন, দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর দোয়া চাই।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৪৮০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫০২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৬৭৬ জন করোনা রোগী। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ২৮৭টি। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৫টি।