সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

টাকা তুলে নিতে পারবেন হজ নিবন্ধনকারীরা

ডেক্সরিপোর্ট  মহামারী করোনাভাইরাস সংকটের কারণে এবার সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সৌদিতে অবস্থানকারী ছাড়া কেউ এবার হজ করতে পারবেন না। এ ঘোষণার পর চিন্তায় পড়েছেন বাংলাদেশ থেকে হজে যাওয়ার উদ্দেশে নিবন্ধন করা ৬৫ হাজার মুসল্লি। তবে ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম জানিয়েছেন, এতে চিন্তার কোনো কারণ নেই। নিবন্ধনকৃতরা চাইলে কোনো ধরনের হয়রানি ছাড়াই তাদের টাকা তুলে নিতে পারবেন।

মঙ্গলবার দুপুরে টেলিফোনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, যারা টাকা তুলবেন না, তারা আগামী বছর হজে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। যারা চাইবেন তারা ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারবেন।

ধর্মসচিব বলেন, টাকা ফেরত নিয়ে কোনো হয়রানির সুযোগ নেই। টাকা উত্তোলনে কারও সমস্যা যাতে না হয়, সে বিষয়টি বিশেষভাবে নজরে রাখবে ধর্ম মন্ত্রণালয়। যে কেউ না যেতে চাইলে টাকা ফেরত পাবেন। ব্যাংকে টাকা সঠিকভাবে গচ্ছিত আছে, হজে যেতে ইচ্ছুকদেরও ভয় নেই। তারা আগামী বছর অগ্রাধিকার পাবেন।

ধর্মসচিব জানান, এ বিষয়ে করণীয় ঠিক করতে আগামীকাল বুধবার দুপুর ১২টায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে আলোচনা করে সিদ্ধান্ত হবে কীভাবে টাকা ফেরত দেয়া হবে।

সোমবার সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী জানান, করোনা মহামারীর কারণে এবারের বছর বৃহৎ পরিসরে হজ আয়োজন হবে না। শুধু সৌদি আরবে বসবাসকারীরাই স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নিতে পারবেন।

প্রতি বছর কোরবানির ঈদের সময় ২৫ লাখ মুসলমানের অংশগ্রহণে সৌদি আরবে পালিত হয় ইসলাম ধর্মের অন্যতম ‘ফরজ’ হজ।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনাভাইরাস আক্রান্তে অন্যতম সৌদি আরব। এখন পর্যন্ত মোট সংক্রমিত রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজারের বেশি। প্রাণ গেছে ১ হাজার ৩০৭ জনের।

গত বছর মক্কা-মদিনায় হজ পালনের উদ্দেশে সারা বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মানুষ সৌদি আরবে যান। ধর্মীয় এই সমাগম দেশটির আয়ের অন্যতম উৎস হিসেবেও বিবেচনা করা হয়।

এবার বাংলাদেশ থেকে ৬৫ হাজার ৫৯৪ জন হজে যেতে আগ্রহী ছিলেন। সৌদি সরকারের এই সিদ্ধান্তের কারণে তাদের হজে যাওয়া হচ্ছে না।