মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

আলোচনার কক্ষে আগুন দিয়েছে যুক্তরাষ্ট্র: রুহানি

অনলাইন ডেস্ক  ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসার যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তা প্রত্যাখান করেছেন দেশটির (ইরান) প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

তিনি বলেছেন,আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানাচ্ছেন তা লোকদেখানো ভন্ডামি।মূলত আলোচনার কক্ষে আগুন দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার ইরানের বিভিন্ন প্রদেশের গভর্নরের সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন।

তিনি সুস্পষ্ট করে বলেন, কোনো ধরনের চাপ এবং মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান কখনও আত্মসমর্পণ করবে না।

মধ্যপ্রাচ্য সঙ্কট নিয়ে সংলাপ ভেস্তে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারুপ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, তারা বলে থাকে যে, আমরা আলোচনার জন্য প্রস্তুত। প্রকৃতপক্ষে তারা আশ্চর্যজনক কিছু বলছে। আলোচনার জন্য প্রস্তুত কথাটির অর্থ কি? আলোচনার টেবিল কে ত্যাগ করেছে? আলোচনা ভেঙে দিয়েছে কে? আলোচনার কক্ষে আগুন লাগিয়েছে কে? এসবই করেছে যুক্তরাষ্ট্র।

হাসান রুহানি জোর দিয়ে বলেন, ইরানের জনগণ যুক্তরাষ্ট্রের এসব মিথ্যাকে মোকাবেলা করেছে।তিনি বলেন,ইরান যৌক্তিকভাবে,নৈতিকতার সঙ্গে এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে।কিন্তু যুক্তরাষ্ট্র সব নিয়ম-কানুন ও নীতি-নৈতিকতা ভঙ্গ করেছে এবং প্রতিদিন তারা মিথ্যা কথা বলছে।

প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, ইরানের লোকজন একটি বর্বর পরাশক্তির বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন।সারা বিশ্বের কাছে এখন এটি পরিষ্কার যে আমরা কখনো মার্কিন চাপ এবং নিষেধাজ্ঞার মুখে আত্মসমর্পণ করব না।