শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

দেশে করোনায় মৃত্যু ৩৭, নতুন শনাক্ত ৩৪৬২

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৮ জন পুরুষ ও ৯ জন নারী এবং ১০ জন ঢাকা বিভাগের ও বাকি ২৭ জন অন্যান্য বিভাগের।

এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৫৮২ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৪৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ২২ হাজার ৬৬০ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে মোট ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৪৫ টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ হাজার ৪৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৬ লাখ ৬০ হাজার ৪৪৪টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৪৬২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছ। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২২ হাজার ৬৬০ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৫৮২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৩১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৬৬৬জন।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।